কীভাবে কাজ করে

Client ও Expert — দুই দিক থেকেই ধাপে ধাপে দেখুন

Client হিসেবে

বিশেষজ্ঞ খুঁজুন

বিষয়, এলাকা, প্রতিষ্ঠান বা নাম দিয়ে অনুসন্ধান করুন। প্রোফাইলে রেটিং, মূল্য ও রিভিউ দেখে বেছে নিন।

বুক করুন ও পেমেন্ট করুন

কার্ড, bKash, Nagad, Rocket অথবা ব্যাংকের মাধ্যমে নিরাপদে পেমেন্ট করুন। বিশেষজ্ঞ Accept করলেই বুকিং কনফার্ম হয়।

কল-এ যুক্ত হন

নির্ধারিত সময়ে অ্যাপ/ওয়েবসাইট থেকে কল-এ join করুন। ৫ মিনিট শেষ হয়ে গেলে চাইলে একই রেটে সময় বাড়াতে পারবেন।

রিভিউ দিন (ঐচ্ছিক)

কনসালটেশন শেষে চাইলে রেটিং ও মন্তব্য দিতে পারেন — এটা সম্পূর্ণ ঐচ্ছিক।

বিশেষজ্ঞ কল না ধরলে?

টাকা হারাবেন না — আপনার credit balance-এ জমা হয়ে যাবে, যেটা দিয়ে অন্য বিশেষজ্ঞকে বুক করতে পারবেন, অথবা চাইলে Admin-এর কাছে সরাসরি রিফান্ড চাইতে পারেন।

বিশেষজ্ঞ হিসেবে

রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন

অ্যাকাউন্ট খুলে NID সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। Admin টিম পর্যালোচনা করে অনুমোদন দেবে।

প্রোফাইল সাজান

বিষয়শ্রেণি, নিজের ৫ মিনিটের মূল্য, বায়ো এবং সেবা এলাকা/প্রতিষ্ঠান যোগ করুন — যাতে সঠিক Client আপনাকে খুঁজে পায়।

অনলাইন হয়ে বুকিং নিন

যখন সময় থাকবে তখন "Available Now" চালু করুন, বুকিং request Accept করুন এবং কল-এ যুক্ত হন।

আয় ও কমিশন

প্রতিটি সম্পন্ন কনসালটেশনের টাকা থেকে Collsoll একটা নির্দিষ্ট কমিশন রাখে (বর্তমানে 20%), বাকিটা সরাসরি আপনার wallet-এ জমা হয়ে যায়।

টাকা উত্তোলন

bKash, Nagad অথবা ব্যাংক অ্যাকাউন্টে যেকোনো সময় উত্তোলনের অনুরোধ করতে পারবেন — ন্যূনতম ৳500।