রিফান্ড ও বাতিলকরণ নীতি

বিশেষজ্ঞ যদি বুকিং Accept করে কল না ধরেন

এক্ষেত্রে টাকা সরাসরি ফেরত না দিয়ে আপনার Collsoll Credit Balance-এ জমা করা হয়। এই ব্যালেন্স দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে অন্য যেকোনো বিশেষজ্ঞকে বুক করতে পারবেন। আপনি চাইলে Credit Balance ব্যবহার না করে Admin-এর কাছে সরাসরি (আসল টাকায়) রিফান্ডের অনুরোধও জানাতে পারেন।

কনসালটেশন চলাকালীন সমস্যা

কল চলাকালীন প্রযুক্তিগত সমস্যা বা বিশেষজ্ঞের আচরণ নিয়ে সমস্যা হলে অভিযোগ জানান — Admin পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত (রিফান্ড অন্তর্ভুক্ত থাকতে পারে) নেবে।

সম্পন্ন কনসালটেশনের রিফান্ড

যে কনসালটেশন সফলভাবে সম্পন্ন হয়েছে (Client ও Expert দুজনেই কল-এ যুক্ত হয়েছিলেন), সেটার জন্য সাধারণত রিফান্ড প্রযোজ্য নয় — তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে অভিযোগের ভিত্তিতে Admin বিবেচনা করতে পারে।

Extension (সময় বাড়ানো)

কল চলাকালীন সময় বাড়ানোর (Extension) পেমেন্ট একই নিয়মে প্রযোজ্য — Extension ব্যবহার না হলে সেটার টাকাও Credit Balance-এ জমা হয়ে যায়।

Credit Balance

আপনার Credit Balance আপনার Wallet পেজ থেকে যেকোনো সময় দেখা যায় এবং নতুন যেকোনো বুকিং-এর সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হয়।