শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ: 22 সেপ্টেম্বর, 2026

১. প্ল্যাটফর্মের ভূমিকা

Collsoll একটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম, যা স্বাধীন বিশেষজ্ঞ (Expert) ও পরামর্শপ্রার্থী (Client)-দের মধ্যে সংযোগ স্থাপন করে। বিশেষজ্ঞরা Collsoll-এর কর্মী নন — তারা স্বাধীনভাবে নিজেদের সেবা প্রদান করেন। Collsoll কোনো পরামর্শের সঠিকতা, ফলাফল বা মানের নিশ্চয়তা প্রদান করে না।

২. অ্যাকাউন্ট ও তথ্যের সঠিকতা

রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত সকল তথ্য সঠিক ও হালনাগাদ হতে হবে। বিশেষজ্ঞদের জন্য পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে NID (জাতীয় পরিচয়পত্র) জমা দেওয়া বাধ্যতামূলক। ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।

৩. মূল্য ও পেমেন্ট

প্রতিটি বিশেষজ্ঞ নিজেই তার কনসালটেশন-প্রতি মূল্য নির্ধারণ করেন। পেমেন্ট নিরাপদ তৃতীয়-পক্ষ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রক্রিয়া করা হয়। বুকিং কনফার্ম হওয়ার পরই বিশেষজ্ঞকে জানানো হয় এবং তিনি Accept করলে কনসালটেশন শুরু হয়।

৪. রিফান্ড ও বাতিলকরণ

রিফান্ড ও বাতিলকরণ সংক্রান্ত সম্পূর্ণ নিয়ম আমাদের পৃথক রিফান্ড ও বাতিলকরণ নীতি পাতায় দেওয়া আছে।

৫. আচরণবিধি

প্ল্যাটফর্ম ব্যবহারের সময় হয়রানিমূলক, প্রতারণামূলক বা অবৈধ আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমন কোনো আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত (Suspend) অথবা স্থায়ীভাবে বাতিল (Ban) করা হতে পারে।

৬. অভিযোগ ও বিরোধ নিষ্পত্তি

কোনো বুকিং নিয়ে সমস্যা হলে Client বা Expert প্ল্যাটফর্মের অভিযোগ ব্যবস্থার মাধ্যমে তা জানাতে পারবেন। Admin টিম প্রতিটি অভিযোগ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

৭. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

Collsoll-এর মাধ্যমে প্রদত্ত পরামর্শ শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে এবং তা পেশাদার/প্রাতিষ্ঠানিক পরামর্শের বিকল্প নয়। কোনো পরামর্শের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের দায় সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিজের।

৮. শর্তাবলী পরিবর্তন

প্রয়োজন অনুযায়ী এই শর্তাবলী পরিবর্তন করা হতে পারে। উল্লেখযোগ্য পরিবর্তন হলে ব্যবহারকারীদের জানানো হবে।